আসছে আইফোনের প্রতিদ্বন্দ্বী`এফোন'!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অ্যাপলের আইফোনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে অনলাইন রিটেইলার আমাজন একটি স্মার্টফোন বাজারে আনতে পারে। চলতি বছরের শেষ নাগাদ এই স্মার্টফোন বাজারে ছাড়তে পারে `কিন্ডল ফায়ার' ট্যাবলেটের নির্মাতা প্রতিষ্ঠান আমাজন। প্রযুক্তি বিশে্লষকদের ধারণা, গুগলের অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সর্বশেষ সংস্করণ জেলি বিনচালিত আমাজনের এই স্মার্টফোনের নাম হতে পারে `এফোন'। আমাজন কর্তৃপক্ষ অবশ্য তাদের পরিকল্পনার কথা এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি, আবার স্মার্টফোন বাজারে আনার খবর একেবারে উড়িয়েও দেয়নি আমাজন। এক খবরে এমনটিই জানিয়েছে ব্লুমবার্গ। ২০১১ সালের শেষ দিকে বাজারে আসা কিন্ডল ফায়ার ট্যাবলেটের চেয়ে স্মার্টফোনটির আকার ছোট হতে পারে। এই স্মার্টফোনে আমাজন অ্যাপ স্টোর, থ্রিডি ম্যাপ-সেবার সুবিধা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।